রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ
মাদক কারবার

মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড ২৪৫, যাবজ্জীবন ৯৫৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরাক। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মাদক সংক্রান্ত মামলায় ২৪৫ জন আন্তর্জাতিক মাদক চোরাচালানকারীকে মৃত্যুদণ্ড ও ৯৫৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। খবর শাফাক নিউজের।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন প্রদেশে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। ২০২৫ সালের প্রথম তিন মাসেই মাদক সংশ্লিষ্ট অভিযোগে ৩ হাজার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৯৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

এ সময়ে নিরাপত্তা বাহিনী দুই টনের বেশি মাদক জব্দ করেছে। শুধু বাগদাদের আল-রুসাফা কেন্দ্রীয় তদন্ত আদালতের আওতায় দেড় টনের বেশি মাদক জব্দ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ-পশ্চিম এশিয়া, উপসাগরীয় অঞ্চল ও ইউরোপকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ চোরাচালান রুটের সংযোগস্থলে অবস্থিত ইরাক। ফলে এটি এখন মাদক পাচারের কেন্দ্র ও বাজারে পরিণত হয়েছে। বিশেষ করে সিনথেটিক ড্রাগ বা কৃত্রিম মাদকের বাজার দিন দিন বাড়ছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর সম্প্রতি জানিয়েছে, ইরাকসহ এ অঞ্চলে ক্যাপটাগন ও মেথঅ্যামফেটামিন জাতীয় মাদকের জব্দকৃত পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে মাদক নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে ইরাক সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব অপরাধ নিয়ন্ত্রণে তারা দেশের ভেতরে মাদক সিন্ডিকেট ভাঙার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও সিনথেটিক ড্রাগের সরবরাহ ও ব্যবহার ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মাদকবিরোধী এ কঠোর অভিযানে ইরাকের বিচার বিভাগ, পুলিশ এবং বিশেষ বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ইরাক একটি মুসলিমপ্রধান দেশ। দেশটির জনসংখ্যার বিশাল অংশই মুসলমান, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিম এবং উল্লেখযোগ্য সংখ্যক সুন্নি মুসলিম রয়েছেন।

ইসলাম ধর্ম অনুযায়ী মাদকদ্রব্য গ্রহণ, বিক্রি, উৎপাদন ও চোরাচালান—সবই হারাম (নিষিদ্ধ) হিসেবে বিবেচিত। তাই ইরাকের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মাদকের বিরুদ্ধে আইন কঠোর এবং এ বিষয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কঠোর অবস্থান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X