বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০১:১৯ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির অভিযোগে বিচার হবে সাবেক এই প্রেসিডেন্টের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ সরকারি বীমা পলিসি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। দেশটির এক বিচারক বৃহস্পতিবার (১০ জুলাই) এ নির্দেশ দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাসস।

ফার্নান্দেজ ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

বিচারক সেবাস্তিয়ান ক্যাসানেলোর সিদ্ধান্ত অনুযায়ী, সাবেক প্রেসিডেন্টের কর্মকাণ্ড ‘সরকারি পদের সঙ্গে অসংগতিপূর্ণ’ বলে অভিযোগ আনা হয়েছে। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে।

ফার্নান্দেজের আইনজীবী মারিয়ানা বারবিত্তা এই সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারী ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে জানিয়েছেন, এর বিরুদ্ধে আপিল করা হবে।

৬৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার সরকার দালালদের মাধ্যমে সরকারি বীমা পলিসি চুক্তি সম্পাদন করেছে। অভিযোগে বলা হয়েছে, এসব দালালদের মধ্যে একজন ফার্নান্দেজের ব্যক্তিগত সচিবের স্বামী ছিলেন এবং প্রেসিডেন্টের কার্যালয়ের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন।

বিচারক আরও জানিয়েছেন, ফার্নান্দেজ এই অবৈধ কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন। তবে গত শুক্রবার আদালতে জিজ্ঞাসাবাদে তিনি কোনো ধরনের অন্যায় কাজের অভিযোগ অস্বীকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X