ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

১২ শিক্ষকের সেই স্কুলে এবারও সবাই ফেল

ডিমলায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়। ছবি : সংগৃহীত
ডিমলায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়। ছবি : সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় আবারও এসএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের তালিকায় উঠে এসেছে। এবার এসএসসি পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী অংশ নিলেও কেউই উত্তীর্ণ হতে পারেনি। গত বছরেও এই বিদ্যালয় থেকে কেউ পাস করেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও এটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে বিদ্যালয়ে ১২ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী কর্মরত আছেন।

২০১১ সালে বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পেলেও ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি রয়েছে। চলতি (২০২৫) শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ৪২ জন, সপ্তম শ্রেণিতে ৩৮ জন, অষ্টম শ্রেণিতে ৩৫ জন, নবম শ্রেণিতে ৩৫ জন এবং ১০ম শ্রেণিতে ২৫ জন শিক্ষার্থী রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়টি বেশিরভাগ সময় বন্ধ থাকে। শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিও অনিয়মিত। শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নেই বললেই চলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, গত বছরও ১২ জন শিক্ষকের বিপরীতে মাত্র ২ জন পরীক্ষার্থী ছিল এবং কেউ পাস করেনি। এবারও কেউ পাস করতে না পারায় এলাকার সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, ‘পরীক্ষার্থীর সংখ্যা আমার জানা নেই, পরে জানাচ্ছি।’ এরপর তিনিও ফোন কেটে দেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আমির বোরহান বলেন, উপজেলায় কেবল একটি বিদ্যালয়ে শতভাগ ফেল করেছে, সেটি হলো শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়। এটি অত্যন্ত দুঃখজনক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম বলেন, কেন কেউ পাস করতে পারেনি এবং শিক্ষার্থীর সংখ্যা এত কম কেন—তা খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১০

গন্তব্য

১১

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১২

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৩

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৪

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৫

আইনজীবী বারে হামলা

১৬

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৭

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৮

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৯

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

২০
X