কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:৪২ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শাপলা প্রতীক তালিকায় না রাখার কারণ জানাল ইসি

সব বিবেচনায় প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। ছবি : সংগৃহীত
সব বিবেচনায় প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। ছবি : সংগৃহীত

নির্বাচন পরিচালনা বিধিমালার তপশিলে প্রতীকের তালিকায় ‘শাপলা’ না রাখার কারণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাংবাদিকদের এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, শাপলা প্রতীক চেয়ে দুটি দল আবেদন করেছিল। গত ১৭ এপ্রিল নাগরিক ঐক্য ও ২২ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ প্রতীক চেয়ে আবেদন করে। সব বিবেচনায় প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। তবে আমরা শাপলাকে বাদ দিইনি।

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর মধ্যে ৫১টি প্রতীক ৫১টি নিবন্ধিত দলের জন্য। বাকিগুলো নতুন নিবন্ধন পেলে এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকবে।

এর আগে গতকাল বুধাবার (৯ জুলাই) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ নির্বাচন বিধিমালায় তপশিলভুক্ত না করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শাপলা প্রতীক বাতিল করা হয়নি। কারণ এই প্রতীক আগে ছিল না। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচনের প্রতীক হিসেবে এটি বিধিমালার তপশিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রতীকটি কেউ পাওয়ার সুযোগ থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১১

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১২

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৩

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৪

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৫

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৬

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৭

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৮

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

২০
X