কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নিহত অন্তত ২৩

বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মঠ। ছবি : সংগৃহীত
বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মঠ। ছবি : সংগৃহীত

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ মঠে জান্তা সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ২৩ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রতিরোধ যোদ্ধা ও বিভিন্ন সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১টার দিকে সাগাইং অঞ্চলের লিন তা লু গ্রামে এই হামলা চালানো হয়। অঞ্চলটি মান্দালয় শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

স্থানীয় একটি প্রতিরোধ গোষ্ঠীর এক সদস্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, একটি সামরিক জেট বিমানের নিক্ষিপ্ত বোমা ওই বৌদ্ধ মঠে আঘাত হানে, যেখানে চলমান সংঘর্ষ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন দেড় শতাধিক সাধারণ মানুষ।

তিনি বলেন, এই হামলায় অন্তত ২৩ জন মারা গেছেন, যাদের মধ্যে ৪টি শিশু রয়েছে। আহত হয়েছেন ৩০ জনের মতো, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

এদিকে মিয়ানমার সেনাবাহিনী এ হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। অতীতে তারা দাবি করে আসছে, তারা কেবল ‘বৈধ হুমকি’র জবাবেই হামলা চালায় এবং প্রতিরোধ যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে।

এই হামলার আগে ওই এলাকায় কয়েক সপ্তাহ ধরে সামরিক বাহিনীর বড় আকারের অভিযান চলছিল। প্রতিরোধ গোষ্ঠীর দাবি, হামলার মাত্র পাঁচ কিলোমিটার দূরে সেনাবাহিনী ট্যাংক ও যুদ্ধবিমান ব্যবহার করে আক্রমণ চালাচ্ছিল। এই হামলাগুলোর লক্ষ্য ছিল প্রতিরোধ যোদ্ধাদের দখলে থাকা এলাকাগুলো পুনর্দখল করা।

লিন তা লু গ্রামে আশ্রয় নেওয়া মানুষদের অধিকাংশই আশপাশের গ্রাম থেকে পালিয়ে এসেছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে সহিংসতা এবং বাস্তুচ্যুতি বেড়েই চলেছে।

বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)-এর মুখপাত্র নেই ফোন লাত জানান, বছরের শেষদিকে অনুষ্ঠেয় কথিত নির্বাচনের আগে সেনাবাহিনী প্রতিরোধশক্তিকে দমন করতে মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, নির্বাচনের আগেই শক্তি প্রদর্শনের মাধ্যমে সেনা সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়।

সাগাইং অঞ্চল মিয়ানমারে প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র। সামরিক জান্তা এই অঞ্চলে বারবার বিমান হামলা চালাচ্ছে। তবে প্রতিরোধ যোদ্ধারা এসব হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে পারছে না।

মানবাধিকার সংগঠনগুলো এই ধরনের হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X