কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলি হামলার ভিডিও প্রকাশ

লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আরেক দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের একটি হিজবুল্লাহ ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি ছিল একটি আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) ঘাঁটি। হিজবুল্লাহ এটিকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ প্রদেশের বোফোর্ট দুর্গ এলাকার একটি পাহাড় থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে। এ সময় সেখানে যুদ্ধবিমানের গর্জন শোনা যায়।

আলজাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। আল জাজিরার ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান সনদ ভিডিওর সত্যতা যাচাই করছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এর আগেও ওই স্থানে হামলা চালানো হয়েছিল। তবে সম্প্রতি হিজবুল্লাহ সেখানে ঘাঁটি পুনর্গঠনের চেষ্টা করছিল বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নতুন করে অভিযান চালানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েল জানায়, যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দুই দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর দুই কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননে বিমান হামলায় দুই হিজবুল্লাহ কর্মীকে হত্যা করেছে। হামলা দুটি পৃথকভাবে পরিচালনা করা হয়।

আইডিএফের এক বিবৃতি অনুসারে, আজ দক্ষিণ লেবাননে দুই ঘণ্টার ব্যবধানে পৃথক বিমান হামলা করা হয়। লক্ষ্যবস্তুর মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন কমান্ডার। তিনি বারাচিত এলাকায় বিমান হামলায় নিহত হন।

এর কিছুক্ষণ পরই বেইত লিফ এলাকায় হিজবুল্লাহ গ্রুপের পর্যবেক্ষণ ইউনিটের একজন সদস্যকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এবং তিনি নিহত হন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

সড়ক সংস্কার কাজে দায়িত্ব অবহেলা, ৪ কর্মকর্তাকে শোকজ

‘আমি জানতাম স্পেন জিতবে এবং অনায়াসেই জিতবে’

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

১০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

১১

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

১২

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১৩

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১৪

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

১৫

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১৬

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

১৭

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১৯

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

২০
X