কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হাতি শাবকের চেয়ারে বসার চেষ্টা (ভিডিও)

ভিডিও থেকে নেওয়া ছবি
ভিডিও থেকে নেওয়া ছবি

সম্প্রতি একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একটি হাতি শাবকের আদুরে কাণ্ড দেখে সবাই মুগ্ধ।

ভিডিওতে দেখা যায়, শাবকটি তার ছোট ছোট পা দিয়ে সাবধানে ভারসাম্য বজায় রেখে একটি চেয়ারে ওঠার আপ্রাণ চেষ্টা করছে। কয়েকবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। একপর্যায়ে সে চেয়ারটিকে আলতো করে ধাক্কা দেয়, আর তাতেই চেয়ারটি পড়ে যায়।

আশপাশের মানুষজন শাবকটির এই ‘আদুরে রাগ’ ক্যামেরাবন্দি করেন, যা মুহূর্তেই সবার মন কেড়ে নেয়।

পরের দৃশ্যে দেখা যায়, শাবকটি মাটিতে পড়ে থাকা ভাঁজ করা চেয়ারটিকে শুঁড় দিয়ে নেড়েচেড়ে দেখছে, যেন সেটি খুলতে চাইছে এবং আরও একবার চেষ্টা করার জন্য প্রস্তুত হচ্ছে। ভিডিওটির ক্যাপশন লেখা ছিল থাই ভাষায়। যার মর্মার্থ ‘চেয়ারে একটু শান্তভাবে বসতে চেয়েছিলাম, কিন্তু চেয়ার বোঝে না।’

এই ক্লিপটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা হাতি শাবকের এই কাণ্ড দেখে বিমোহিত হয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ছোট্ট হাতির জন্য আরও বড় চেয়ার দরকার, কী মিষ্টি!’

সবার মন ছুঁয়ে যাওয়া এই ভিডিওটি ইনস্টাগ্রামে @tuskershelter নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভিডিওটি থাইল্যান্ডের, কারণ এর ক্যাপশনটি থাই ভাষায় লেখা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১০

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১১

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৩

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৫

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৭

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৯

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

২০
X