বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চিতাবাঘের ২ পায়ে ভর দিয়ে দাঁড়ানোর ভিডিও ভাইরাল

ভিডিও থেকে নেওয়া ছবি
ভিডিও থেকে নেওয়া ছবি

মানুষের মতো দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে একটি চিতাবাঘ। এমন এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, জঙ্গলের মধ্যে মনের সুখে ঘোরাফেরা করছিল একটি হরিণ। কিছুক্ষণ পরই সে চিতাবাঘের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

দূর থেকে শিকারের দিকে লক্ষ রাখছিল চিতাবাঘটি। দূরে দাঁড়িয়ে প্রথমে শিকারের গতিপ্রকৃতি লক্ষ করছিল বাঘটি। শিকার যাতে লক্ষ্যচ্যুত না হয়, এজন্য পিছনের দু’পায়ে ভর দিয়ে একদম মানুষের মতো দাঁড়িয়ে হরিণের দিকে নজর রাখে সে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে আরও দেখা যায়, জঙ্গলের পাশ দিয়ে পাকা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে একটি চিতাবাঘ। জঙ্গলের ভিতর একটি হরিণ ঘোরাফেরা করছে। শিকারের জন্য হরিণের দিকে নজর পড়ে চিতাবাঘের। হরিণকে শিকার করার আগে ভালোভাবে ছক কষে নেয় বাঘটি। তাই রাস্তায় দাঁড়িয়ে পিছনের দু’পায়ে ভর দিয়ে হরিণের দিকে নজর রাখে সে।

হরিণের গতিপ্রকৃতি বোঝার জন্য অবিকল মানুষের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে ছিল চিতাবাঘটি। আলোচিত এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানে। চিতাবাঘকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।

একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘কী সুন্দর দু’পায়ে ভর দিয়ে সোজা দাঁড়িয়ে রয়েছে চিতাবাঘটি। দেখতেও ভালো লাগছে।’

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X