কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

২২ মিনিটের ব্যবধানে বঙ্গোপসাগরে জোড়া ভূমিকম্প

উপকূলে আছড়ে পড়ছে ঢেউ। ছবি : সংগৃহীত
উপকূলে আছড়ে পড়ছে ঢেউ। ছবি : সংগৃহীত

গভীর রাতে বঙ্গোপসাগর কেঁপে উঠল দুই দফা শক্তিশালী ভূমিকম্পে। মাত্র ২২ মিনিটের ব্যবধানে আঘাত হানে রিখটার স্কেলে ৬-এর বেশি মাত্রার দুটি কম্পন। তবে এতে কোনো সুনামির আশঙ্কা নেই এবং এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সোমবার (২৯ জুলাই) রাত ১২টা ১১ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬.৩। আর দ্বিতীয় ভূমিকম্পটি হয় রাত ১টা ৪১ মিনিটে, যার মাত্রা ছিল ৬.৫। দুটি ভূমিকম্পের গভীরতাই ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

প্রথম ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি বঙ্গোপসাগরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গ্রেট নিকোবারের ক্যাম্পবেল বে থেকে প্রায় ৯৪ কিলোমিটার পশ্চিমে।

এদিকে, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (আইএনসিওইএস) আশ্বস্ত করে জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে ভারতীয় উপকূলে সুনামির কোনো আশঙ্কা নেই।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশার কোনো এলাকায় তবে হতাহত কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপকূলবর্তী অঞ্চল ও দ্বীপগুলোর পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, প্রায় ২৫ হাজার মানুষ এই ভূমিকম্পের হালকা কম্পন অনুভব করলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।

উল্লেখ্য, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম। অঞ্চলটি ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ মানচিত্র ‘জোন-৫’ এর অন্তর্ভুক্ত। এ এলাকা সুন্দা মেগাথ্রাস্ট বরাবর অবস্থিত, যেখানে ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট ও সুন্দা প্লেটের সংঘর্ষ হয় নিয়মিতভাবে। এই টেকটোনিক প্লেট সংঘর্ষই এ অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয়তা ঘটায়।

২০০৪ সালের ২৬ ডিসেম্বর এই অঞ্চলে ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর বিশাল সুনামি আছড়ে পড়েছিল ভারত মহাসাগরের তীরবর্তী দেশে-দেশে। সেই দুর্যোগে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজারেরও বেশি মানুষ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১০

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১১

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১২

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৩

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৪

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৫

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৬

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৭

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৮

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৯

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

২০
X