কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ার উত্তাল পরিস্থিতিতেই সব আরোহী নিয়ে নিখোঁজ হেলিকপ্টার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার দক্ষিণ বোর্নিও প্রদেশে দুই ক্রু ও ছয় যাত্রীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা (বাসারনাস)।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিখোঁজ হেলিকপ্টারটির নাম পিকে-আরজিএইচ, এটি ইস্টইন্ডো এয়ার নামের একটি বেসরকারি কোম্পানির মালিকানাধীন। ফ্লাইট নম্বর ছিল পিকে ১১৭-ডি৩।

উদ্ধার সংস্থার প্রধান ই পুতু সুদায়ানা রয়টার্সকে জানিয়েছেন, হেলিকপ্টারটি দক্ষিণ বোর্নিওর মান্তেউয়ে এলাকার আকাশসীমায় নিখোঁজ হয়। দুপুরের দিকে হঠাৎ এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন : আফগানিস্তানে সম্পূর্ণ বিধ্বস্ত একটি গ্রাম, নিহত ছাড়াল ৮০০

শেষ অবস্থান হিসেবে ৩°৬'৫৪.৫৮" দক্ষিণ অক্ষাংশ ও ১১৫°৪১'২.৬২" পূর্ব দ্রাঘিমাংশ চিহ্নিত করা হয়েছে, যা মান্দিন দামার জলপ্রপাত এলাকার কাছাকাছি। ওই এলাকাতেই চলছে সক্রিয় উদ্ধার তৎপরতা। দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার করতে সেখানে মোতায়েন করা হয়েছে ৪০ জন উদ্ধারকর্মী।

নিখোঁজ হেলিকপ্টারের বিষয়ে এখনো বিস্তারিত জানা না গেলেও, দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা হওয়ায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাসারনাস কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X