কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বোনের ৬ বছরের শিশুকে খুন করে মাটিচাপা, খালার যাবজ্জীবন কারাদণ্ড 

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

বোনের ওপর ক্ষুব্ধ হয়ে তার ৬ বছর বয়সী ছেলে শিশুকে খুন করে মাটিচাপা দেন খালা। এ ঘটনায় ৩৭ বছর বয়সী ওই ঘাতক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ সাজা দেন কর্ণাটক আদালত। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকাও জরিমানা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের নাম অম্বিকা। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সে বোনের বাড়িতে আশ্রয় নেয়। ২০২৩ সালের ৩০ নভেম্বর তার বোনের দুই সন্তান মনুশ্রী ও মধুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এমন নৃশংস কাজ করেন।

বোনের ছেলেকে হত্যার পর মেয়েকে বেঙ্গালুরুর একটি অনাথ আশ্রমে দিয়ে আসার পরিকল্পনা করেন অম্বিকা। তবে অটোভাড়া করে শিশুটিকে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন ওই নারী। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করলে সে হত্যার কথা স্বীকার করে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, বোনের ওপর প্রতিশোধ নিতে তার দুই সন্তানের ক্ষতির চেষ্টা করেছিলেন অম্বিকা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বোনের বাড়িতে আশ্রয় পায় সে। কিন্তু কয়েক দিনের মধ্যেই কিছু পারিবারিক এবং বৈষয়িক জিনিস নিয়ে দুই বোনের ঝগড়া হয়। এর প্রতিশোধ নিতেই সে নৃশংসতার পথ বেঁচে নেয়।

এ ঘটনার দুই বছর পুলিশ আদালতে চার্জশিট জমা দিলে গত শুক্রবার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X