কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাসপোর্ট অধিদপ্তরে চাকরি, এসএসসি পাসেও আবেদন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

এসএসসি পাসেই কাজের সুযোগ দিচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৪ সেপ্টেম্বর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ৬টি পদে ১৩ থেকে ১৮তম গ্রেডে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

চলুন, একনজরে দেখে নিই পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

পদের নাম ও বিবরণ

১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ১

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন ও স্কেল : ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : ১০

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৮ শব্দ।

বেতন ও স্কেল : ৯,৩০০-২২,৪৯০/-(গ্রেড-১৬)

৩. অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট

পদসংখ্যা : ৯

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যূন স্নাতক ডিগ্রি; কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন ও স্কেল : ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

৪. রেকর্ড কিপার

পদসংখ্যা : ২

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন ও স্কেল : ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

৫. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা : ৪

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও স্কেল : ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

৬. ক্যাশ সরকার

পদসংখ্যা : ১

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন ও স্কেল : ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)

বয়সসীমা : ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাধারণ ও অন্য সব প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

১. প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণপূর্বক আবেদন করতে পারবেন।

২. অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) পিক্সেল ও সাম্প্রতিক তোলা স্পষ্ট রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) পিক্সেল করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।

আবেদন ফি

১ থেকে ৫ নম্বর ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২ টাকাসহ মোট ১১২ টাকা ও ৬ নম্বর ক্রমিকের পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬ টাকাসহ সর্বমোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন।

তবে সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা পরীক্ষা ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন।

আবেদনের সময়সীমা : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে ৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইট ডিরেক্টরকে নিয়ে নির্বাচন মাঠে মুক্তি

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক

উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করে প্রাণ গেল গৃহবধূর 

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স, হতাশ করবে ব্রাজিল

সাড়া ফেলেছে ‘আহত ফুলের গল্প’, প্রশংসায় রিয়া-তন্ময়

তুরাগে বস্তাবন্দি মরদেহ / হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

১০

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

১১

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

রামিসা হত্যা / দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ডেপুটি স্পিকার

১৩

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

১৪

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

১৫

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

১৬

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

১৭

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

১৮

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

১৯

যুবদল নেতার ওপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার 

২০
X