কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য নতুন নীতিমালা

মালয়েশিয়া। ছবি : সংগৃহীত
মালয়েশিয়া। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় মেয়াদ উত্তীর্ণের পর অবস্থানকারী বিদেশিদের জন্য নতুন নীতিমালা চালু করতে যাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নতুন নিয়মে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য জরিমানার বিধান চালু করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে এই নীতি কার্যকর হবে।

নতুন নিয়মে ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় থাকা বিদেশিদের বিরুদ্ধে সরাসরি কম্পাউন্ড নোটিশ জারি করা হবে। এতে আদালত ও দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার ঝামেলা এড়ানো সম্ভব হবে। ফলে দ্রুত মামলা নিষ্পত্তি ও অবৈধ অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আগে প্রতিটি ওভারস্টে মামলার জন্য আলাদা তদন্ত কাগজপত্র তৈরি করে আদালতে পাঠাতে হতো। এতে সময় লাগত প্রায় দুই সপ্তাহ। এখন নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকা অবৈধ অবস্থানকারীদের সরাসরি জরিমানা দিয়েই সমাধান করা যাবে।’

স্থানীয় সংবাদমাধ্যম দি স্টার অনলাইনের তথ্য অনুযায়ী, নতুন জরিমানার হার হবে এভাবে—

ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ১ থেকে ৩০ দিন অবস্থান করলে দৈনিক ৩০ রিঙ্গিত হারে সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত জরিমানা। ৩১ থেকে ৬০ দিন অবস্থান করলে এক হাজার রিঙ্গিত জরিমানা এবং ৬১ থেকে ৯০ দিন অবস্থান করলে দুই হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে।

তবে কেউ যদি ৯০ দিনের বেশি অবৈধভাবে অবস্থান করেন, তাহলে আগের মতোই তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

সরকারি কর্মকর্তারা বলছেন, নতুন ব্যবস্থায় যেখানে আগে ১৪ দিন পর্যন্ত সময় লাগত, সেখানে এখন মাত্র এক দিনেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এতে অভিবাসন আটক কেন্দ্রগুলোতে ভিড়ও কমবে।

যেসব বিদেশি যুক্তিসংগত কারণে মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে মালয়েশিয়ায় আছেন, তারাও দ্রুত এই প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন।

অভিবাসন বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে ৩৫ হাজার ২২৫ জনকে আটক করা হয়েছে। এর আগে ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X