ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

৮ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন, পরিদর্শনে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনস্থল পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনস্থল পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে সম্মেলনস্থল পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি মাঠের সাজসজ্জা, মঞ্চ ও অন্যান্য প্রস্তুতি ঘুরে দেখেন। সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ব্যানার, পোস্টার, ফেস্টুন আর রঙিন সাজসজ্জায় সম্মেলনস্থল ঘিরে ফেলেছে নেতাকর্মীরা।

আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে সম্মেলনের মূল কার্যক্রম। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলন উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মো. আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা নূর করিম।

সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ বিরতির পর এমন আয়োজন ঠাকুরগাঁও বিএনপিতে নতুন প্রাণ ফিরিয়ে আনবে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এত বড় পরিসরে ঠাকুরগাঁওয়ে বিএনপির কোনো সম্মেলন হয়নি। এ আয়োজন আমাদের দলের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X