বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মান্না রায়হান মারা গেছেন

বিশিষ্ট সাংবাদিক, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান। ছবি : সংগৃহীত
বিশিষ্ট সাংবাদিক, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান মারা গেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছোট ছেলে সিদ্দিকুল আওয়ালিন অমিয় বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার বাবা মান্না রায়হান। ওইদিন তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন ভর্তি থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

তিনি আরও বলেন, রোববার ভোরে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় মারা যান। আসরের নামাজের পর ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে বাবাকে দাফন করা হয়েছে।

মান্না রায়হান শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতার ছোট ভাই। ১৯৭১ সালের মহান স্বাধনীতাযুদ্ধে দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদস্যও ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি বেশ কিছু কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X