কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার মিয়ানমারকে যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

এসইউ-৩০ সিরিজের যুদ্ধবিমান। ছবি : রয়টার্স
এসইউ-৩০ সিরিজের যুদ্ধবিমান। ছবি : রয়টার্স

চলমান গৃহযুদ্ধের মধ্যে মিয়ানমারকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটিতে এ যুদ্ধবিমানের প্রথম চালান পৌঁছেছে। রোববার (১০ সেপ্টেম্বর) মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান রাশিয়ার বার্তা সংস্থা আরআই নভোস্তিকে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

থান বলেন, ইতোমধ্যে এসইউ-৩০ সিরিজের যুদ্ধবিমানের প্রথম চালান মিয়ানমারে পৌঁছে গেছে। রোববার ভ্লাদিভস্তক বন্দরে পশ্চিমা অর্থনৈতিক জোটের উদ্যোগে আয়োজিত রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বিদেশি বিনিয়োগ সহযোগিতা বাড়াতে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরআইএ জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া ও মিয়ানমারের মাঝে এ যুদ্ধবিমান নিয়ে চুক্তি হয়। এ চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান নেবে মিয়ানমার।

রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোন এক্সপোর্টের তথ্যমতে, এসইউ-৩০ সিরিজের এ যুদ্ধবিমান শত্রুর মোকাবিলায় বহুমুখী ব্যবহার হয়। এটি আকাশে লক্ষ্যবস্তু নির্ধারণ, শত্রুপক্ষকে পাল্টা হামলা ও মোকাবিলা এবং পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, পশ্চিমা ফোরামের এ সম্মেলনে বেশ কিয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে দুই দেশের মধ্যকার টুরিজম সংশ্লিষ্ট চুক্তিও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি কোনো সাড়া দেননি।

এদিকে মিয়ানমারকে রাশিয়া যুদ্ধবিমান দেওয়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, মিয়ানমারে জান্তা শাসনের মধ্যে রাশিয়ার এমন কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। তাদের সহায়তার ফলে দেশটিতে বিপর্যয় আরও দানা বাঁধছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১০

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১১

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১২

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৩

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৪

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৫

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৬

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৭

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৮

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৯

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

২০
X