কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রুশ মিসাইল গুঁড়িয়ে দিল আরও একটি চ্যালেঞ্জার ট্যাংক

ইউক্রেনের চ্যালেঞ্জার ট্যাংক। ছবি : প্রতিরক্ষা মন্ত্রণালয়
ইউক্রেনের চ্যালেঞ্জার ট্যাংক। ছবি : প্রতিরক্ষা মন্ত্রণালয়

এবার ইউক্রেনের আরও একটি চ্যালেঞ্জার ট্যাংক গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। শনিবার (৯ সেপ্টেম্বর) রুশ সেনারা এটি গুঁড়িয়ে দেয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জাপোরোজি অঞ্চলে যুক্তরাজ্যের দেওয়া আরও একটি চ্যালেঞ্জার ট্যাংক গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। এর আগেও আরও একটি ট্যাংক ধ্বংস করে দিয়েছিল রুশ সেনারা। অন্যদিকে যুক্তরাজ্যের কাছ থেকে ১৪টি চ্যালেঞ্জার ট্যাংক পেয়েছিল ইউক্রেন।

‘উই আর টুগেদার’ স্লোগানের প্রবক্তা ভ্লাদিমির রোগভ রাশিয়ান সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে জানান, রাশিয়ার ট্যাংকবিধ্বংসী মিসাইল কর্নেটের আঘাতে এ চ্যালেঞ্জার ট্যাংকটি ধ্বংস করা হয়েছে। মূলত চ্যালেঞ্জার ট্যাংক ভারী অস্ত্রবাহী যুদ্ধযান। চলতি মৌসুমের শুরুতে এটি ব্রিটিশদের থেকে পেয়েছিল ইউক্নেন।

রোগভ বলেন, দ্বিতীয় এ ট্যাংকটি রাশিয়ার বিমানবাহিনীর আঘাতে ধ্বংস হয়েছে। পশ্চিমাদের দেওয়া অন্যান্য বিভিন্ন যুদ্ধ সরঞ্জামের মতো এটিও রাশিয়ার যুদ্ধযানের কাছে টিকতে পারেনি। পশ্চিমাদের কাছে রাশিয়াকে রুখে দেওয়ার মতো কোনো অস্ত্র নেই।

এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রথম চ্যালেঞ্জার ট্যাংক ধ্বংস করে রাশিয়া। তবে তা নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের কোনো পক্ষই মন্তব্য করেনি। কেবল লন্ডনের পক্ষ থেকে ট্যাংক ধ্বংস করার বিষয়টি জানিয়ে দেয়। তবে এর বেশি কোনো তথ্য দেয়নি তারা।

এর আগে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে সুইডেনের তৈরি সিভি-৯০ মডেলের একটি সাঁজোয়া যান আটক করে রাশিয়ার সেনাবাহিনী। আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, সুইডিশ এ সাঁজোয়া যানে রুশ রকেট লাঞ্চার আঘাত হানলে ইউক্রেনের কমান্ডার নিহত হন। এ সময় বাকি সেনারা পালিয়ে যায়। সাঁজোয়া যানে হামলার ছবি প্রকাশ করেছে রাশিয়া।

এ সাঁজোয়া যানটি ১৯৯৩ সাল থেকে সুইডিশ সেনাবাহিনী ব্যবহার করে আসছে। এটিতে ৪০ মিলিমিটারের একটি কামান ও ৩০ মিলিমিটারের একটি প্রজেক্টাইল প্রতিরোধকবর্ম রয়েছে। সুইডেন চলতি বছরের জানুয়ারিতে ইউক্রেনকে এ সাঁজোয়া যান দেওয়ার ঘোষণা দেয়। এরপর জুলাইয়ের শুরুতে এ যানটি পৌঁছানোর কথা জানান ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী আলেস্কি রেজনিকভ।

মনিটরিং ওয়েবসাইট ওরেক্স জানিয়েছে, কিয়েভে মোট ৫০টি সাঁজোয়া যান পাঠিয়েছে সুইডেন।

যুদ্ধ চলাকালে রাশিয়া সুইডেনের এ সাঁজোয়া যান ছাড়াও পশ্চিমাদের বিভিন্ন সরঞ্জাম আটক করেছে। এর মধ্যে সম্প্রতি মুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধযান ও ফ্রান্সের এএমএক্স-১০ ট্যাঙ্ক রয়েছে। আটককৃত এসব যান মস্কোর প্যাট্রিয়ট পার্কে প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১০

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১১

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১২

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৩

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৪

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৭

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৮

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৯

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

২০
X