কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি দখলে নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র; কিন্তু তা ছাড়তে নারাজ আফগানরা। এ নিয়ে দরকষাকষিতে এগোতে না পেরে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয়, তাহলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে। এর পরও আগের অবস্থানে আফগানিস্তান। যেন তারা ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তালেবানরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছরের আফগানিস্তান যুদ্ধের সময় ওয়াশিংটনের পরিচালিত বাগরাম বিমানঘাঁটি হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়েছে তারা।

আফগানিস্তানের শাসক তালেবান রোববার বলেছে, আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তিগুলো বজায় রাখার আহ্বান জানাচ্ছি। তাতে বলা হয়েছে, মার্কিনিরা বলপ্রয়োগ করবে না। সে অনুযায়ী, এটি আবারও জোর দিয়ে বলা হচ্ছে যে, অতীতের ব্যর্থ পদ্ধতির পুনরাবৃত্তি করার পরিবর্তে বাস্তববাদ এবং যুক্তিসংগত নীতি গ্রহণ করা উচিত।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপের সময় বাগরাম ছিল মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি। বিশাল এ ঘাঁটিতে ফাস্টফুড চেইন থেকে শুরু করে বড় শপিং স্টোর পর্যন্ত ছিল। এ ছাড়া, এখানে একটি বড় কারাগার কমপ্লেক্সও ছিল।

২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার পর তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করে এবং বাগরামসহ বিভিন্ন ঘাঁটি তাদের নিয়ন্ত্রণে আসে। দেশটিতে পুনরায় মার্কিন ঘাঁটি স্থাপনের বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে আসছে আফগানিস্তান।

বিশেষজ্ঞদের মতে, বাগরাম বিমানঘাঁটি পুনর্দখল করতে গেলে তা একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান হয়ে উঠতে পারে, যেখানে ১০ হাজারের বেশি সেনা প্রয়োজন হবে এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বসাতে হবে। এ ছাড়াও, ঘাঁটিটি তালেবান, ইসলামিক স্টেট (আইএস) ও আলকায়দার মতো জঙ্গিগোষ্ঠীর হুমকিতে থাকবে। ইরান থেকেও মিসাইল হামলার আশঙ্কা রয়েছে, যেমনটি ২০২৫ সালের জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ঘটেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় প্রশাসক নিয়োগ

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

১০

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১১

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১২

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

১৩

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

১৪

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

১৫

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

১৬

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা

১৭

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্ব, ফিফার অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়

১৮

শিক্ষা খাতের বাজেটে আসছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

১৯

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X