কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ফিলিপাইন। ছবি : সংগৃহীত
ফিলিপাইন। ছবি : সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, দেশটির পালোমপন শহরের পশ্চিমে। ভূমিকম্প এতটা অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা আশপাশের এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ইউএসজিএস-এর প্রাথমিক মডেল বলছে, এই মাত্রার ভূমিকম্পে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে এবং নড়বড়ে বা অপরিকল্পিত ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে স্থানীয়ভাবে সুনামির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভিসায়ান দ্বীপপুঞ্জজুড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রবল কম্পন অনুভব করেছেন বলে অনুমান করছে মার্কিন জরিপ সংস্থা। সেখানকার অনেক এলাকায় ঘরবাড়ি কেঁপে ওঠে, মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসে।

ইউএসজিএস জানায়, প্রবল কম্পনের কারণে দুর্বল বা খারাপভাবে নির্মিত ভবন ভেঙে পড়তে পারে, আর সাধারণভাবে ভালোভাবে নির্মিত ভবনেও সামান্য থেকে মাঝারি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে সেবু ও লেইতে দ্বীপের উত্তরাঞ্চলে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র জানা যায়নি, তবে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X