গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুর-২ আসনে দুপক্ষের সংঘর্ষ

মেহেরপুরে দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর করা হয় মোটরসাইকেল।
মেহেরপুরে দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর করা হয় মোটরসাইকেল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর মেহেরপুর-২ (গাংনী) আসনে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সাবেক এমপি ও সম্ভাব্য প্রার্থী আমজাদ হোসেন এবং জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত এবং ২০টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সম্ভাব্য প্রার্থী আমজাদ হোসেন বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনপন্থিরা তাদের ওপর হামলা চালায়। পরে আমজাদ হোসেন নিজ কার্যালয়ে আশ্রয় নিলে প্রতিপক্ষের নেতাকর্মীরা সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কার্যালয়ের সামনে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে।

হামলার খবর পেয়ে হাসপাতাল বাজার এলাকা থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদ হোসেনপন্থি নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে যান। সেখানে পৌঁছে তারা জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে পাল্টা হামলা চালিয়ে আসবাবপত্র ও চেয়ার টেনে এনে আগুন ধরিয়ে দেন। এ সময় পুরো শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

চেয়ারম্যানের বাড়ির সামনেই বেহাল সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১০

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১২

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৫

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৭

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৮

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৯

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

২০
X