কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

স্ক্রিনে ভেসে ওঠে মৃতদেহ, প্রিয়জন খোঁজে গাজার মানুষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একটি সাদামাটা হলঘরে ডজনখানেক মানুষ বসে আছেন। আলো-আঁধারির মাঝে সবার চোখ স্থির সামনের স্ক্রিনে। সেখানে একের পর এক ভেসে উঠছে পচে-গলে যাওয়া, বিকৃত মরদেহের ছবি। দৃশ্যটি গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের।

এই হলঘরে আসা প্রতিটি পরিবার জানেন গাজায় এখন ডিএনএ পরীক্ষার সরঞ্জাম নেই। তাদের প্রিয়জনকে শনাক্ত করার একমাত্র উপায় হলো এই স্ক্রিনের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা। তারা খুঁজছেন একটি চেনা অঙ্গ বা পোশাকের অংশ, যা হয়তো বলে দেবে- এই দেহাবশেষ তাদেরই নিখোঁজ প্রিয়জনের। এ এক নিদারুণ যন্ত্রণাভরা প্রক্রিয়া, তবুও এর কোনো বিকল্প নেই।

গাজা বাইরে তখনো মৃত্যু ও ধ্বংসের তাণ্ডব। ইসরায়েলের ফেলা অগণিত অবিস্ফোরিত বোমা গাজাজুড়ে ছড়িয়ে, যা খেলার মাঠে থাকা ছোট ছোট শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে। নিজ ভূমিতে, নিজ ঘরে, এমনকি এক মুঠো খাবারের সন্ধানে যেতে গিয়েও আহত হয়ে ফিরছে গাজার প্রতিটি প্রাণ।

এই চরম অবস্থার মধ্যেই পরিবারের সদস্যরা এসেছেন তাদের প্রিয়জনদের শেষ বিদায় দিতে, তাদের দেহাবশেষ খুঁজে বের করতে। গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে আনুমানিক ১০ হাজার মানুষ এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে তাদের অধিকাংশই ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি বা স্থাপনার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

অন্যদিকে, জেনেভাভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের হিসাব অনুযায়ী, প্রায় ২ হাজার ৭০০ ফিলিস্তিনি এখনো ইসরায়েলি হেফাজতে। তাদের ভাগ্যে কী ঘটেছে, তা কেউ জানে না। যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েলের অব্যাহত অবরোধের কারণে নতুন ফরেনসিক সরঞ্জাম যেমন ডিএনএ পরীক্ষার যন্ত্র গাজায় প্রবেশ করতে পারছে না। ফলে মরদেহ শনাক্ত করার এই প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো 

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১০

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১১

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১২

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৩

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৪

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৫

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৭

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৮

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৯

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

২০
X