কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

নিহত সুরভী আক্তার মাহফুজা । ছবি: সংগৃহীত
নিহত সুরভী আক্তার মাহফুজা । ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর থানার বকশীবাগ মালিবাগ এলাকার একটি বাসা থেকে প্লাস্টিকের বস্তার মুখ বাঁধা অবস্থায় সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নারী ছিলেন পেশায় একজন পোশাক শ্রমিক। ঘটনার পর থেকে তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক রয়েছেনও বলে জানান পুলিশ।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এস আই) মো. মহসিন তালুকদার জানান, আমরা খবর পেয়ে রাতে শাহজাহানপুর বকশীবাগ মালিবাগের একটি বাসার নিচতলার একটি কক্ষে পা বাঁধা অবস্থায় প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামী-স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যার পর পা বেঁধে প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকিয়ে মুখ বেঁধে রেখেছে। আমাদের ধারণা, কোনো কিছু খাইয়ে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী। নিহতের স্বামী পলাতক। ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই হৃদয় জানান, তার বোনের সঙ্গে আশিকের ৬ বছর আগে বিয়ে হয়। আশিক টেইলার্সের কাজ করত। নিহত সুরভীও ছিলেন পোশাক শ্রমিক। তাদের একটা ছেলেসন্তান আছে। সুরভীর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর এলাকায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X