স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আল্লাহ কাউকে রোগবালাই দিও না, একদম ডিরেক্ট মৃত্যু দিও: জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত
নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে পাওয়া চিকিৎসাসেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি হাসপাতালের ভয়াবহ বাস্তবতার বর্ণনা দিয়ে লিখেছেন—‘রোগে ভুগে কষ্ট পাওয়ার চেয়ে মৃত্যুই যেন ভালো।’

জ্যোতি লেখেন, ‘সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নাই। প্রাইভেট সেন্টার এ সিজার করবে এমন রোগী বেশি প্রাধান্য পায়। টেস্ট করাইতে গেলে আরও খুশি- চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নাই।’

সেই পোস্টে বাংলাদেশের অধিনায়ক আরও যোগ করেন, ‘আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দিও না, একদম ডিরেক্ট মৃত্যু দিও।’

উন্নত চিকিৎসার অভাবে অনেক বাংলাদেশিই চিকিৎসার জন্য সিঙ্গাপুর বা থাইল্যান্ডের মতো দেশে পাড়ি জমান। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বেশিরভাগ মানুষের পক্ষে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। তাদের একমাত্র ভরসা দেশের চিকিৎসাব্যবস্থাই। সেই ব্যবস্থার বাস্তব চিত্র দেখেই এমন পোস্ট দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। যদিও তিনি কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তা জানা যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X