শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫১ এএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় ও বন্যার তাণ্ডব

লিবিয়া পৌঁছালো বাংলাদেশের ত্রাণ

লিবিয়া পৌঁছালো বাংলাদেশের ত্রাণ। ছবি : কালবেলা
লিবিয়া পৌঁছালো বাংলাদেশের ত্রাণ। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা ও আল-মার্জসহ ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের জন্য ওষুধ ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে জরুরি মানবিক সহায়তার পদক্ষেপ নেওয়া হয়। এ প্রেক্ষিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সেস ডিভিশনের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট, জরুরি ওষুধপত্র এবং ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের সি-১৩০ এয়ারক্রাফট বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করে। এ সময় লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দলকে স্বাগত জানান।

পরবর্তীতে রাষ্ট্রদূত লিবিয়ার হিউম্যানিটারিয়ান রিলিফ এজেন্সির নিকট বাংলাদেশ সরকারের ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় লিবিয়ার দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লিবিয়ার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াতে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রেরণ করেছে। লিবিয়ার দুর্যোগকালীন সময়ে বাংলাদেশের এই মানবিক সহায়তা দুদেশের সরকার ও জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ বলেও তিনি জানান।

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লিবিয়ার পূর্বাঞ্চলের বন্যা কবলিত দুর্গত জনগণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় লিবিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X