কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৯:১১ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিংকেনের বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও  চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেছেন। দুদিনের চীন সফরের অংশ হিসেবে আজ রোববার বেইজিংয়ে এ বৈঠক করেন ব্লিংকেন।

চীনা কর্মকর্তাদের সঙ্গে দুদিন বৈঠক করতে আজ রোববার বেইজিংয়ে আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাঁচ বছরের মধ্যে কোনো মার্কিন কূটনীতিকের প্রথম চীন সফর এটি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করা এ আলোচনার লক্ষ্য। তবে এ সফরে খুব একটা অগ্রগতি হবে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র। উভয়পক্ষই স্পষ্ট করেছে—তারা এ সফর থেকে বড় কোনো প্রত্যাশা করছে না।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন সফরের কথা ছিল ব্লিংকেনের। তবে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের ‘গোয়েন্দা বেলুন’ নিয়ে উত্তেজনা তৈরি হলে ওই সফর বাতিল করা হয়। সফর বাতিলের পাঁচ মাস পর আজ বেইজিংয়ে যান ব্লিংকেন।

রোববার দিয়াওইউতাই স্টেট অতিথি ভবনে ব্লিংকেনকে স্বাগত জানান কিন গ্যাং। এরপর করমর্দন করে নিজ নিজ প্রতিনিধিদলের সঙ্গে বসেন তারা।

মার্কিন কর্মকর্তারা বলছেন, উচ্চ-স্তরে যোগাযোগ চালু করা এবং বেলুনকাণ্ডের পর দুই দেশের সম্পর্কে যে উত্তেজনা চলে আসছে, তা স্থিতিশীল করতেই ব্লিংকেনের এ চীন সফর। তবে ব্লিংকেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন কিনা, তা জানা যায়নি।

এ সফরের আগেই চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে গত বুধবার উত্তপ্ত ফোনালাপে জড়ান ব্লিংকেন। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। ফোনালাপে যুক্তরাষ্ট্রকে চীনের বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। অন্যদিকে ‘ভুল বোঝাবুঝি ও সংঘাত’ এড়াতে যোগাযোগের ওপর গুরুত্ব দেন ব্লিংকেন। তিনি জানান, চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের পাশাপাশি উদ্বেগের বিষয়গুলোও উত্থাপন করবে যুক্তরাষ্ট্র।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ফোনালাপে ব্লিংকেনকে তাইওয়ান ইস্যুর পাশাপাশি চীনের মূল বিষয়গুলোকে সম্মান জানাতে বলেছেন কিন গ্যাং। ব্লিংকেনকে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বছরের শুরু থেকে চীন-মার্কিন সম্পর্ক নতুন সমস্যা এবং চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের উচিত চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা এবং প্রতিযোগিতার নামে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা স্বার্থের ক্ষতি না করা।’

এর আগে গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে বৈঠক করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X