পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

৭ ঘণ্টা বন্ধ ছিল পাইকগাছা-ঢাকা সড়কের গাড়ি চলাচল

পাইকগাছা-ঢাকা সড়কের বেহাল দশা। ছবি : কালবেলা
পাইকগাছা-ঢাকা সড়কের বেহাল দশা। ছবি : কালবেলা

খুলনা-পাইকগাছা-কয়রা সড়কে বেহাল দশার কারণে যাত্রীবাহী বাস ও মালবাহী ছোট-বড় ট্রাক চলাচল বন্ধ ছিল ৭ ঘণ্টা। বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে কপিলমুনির ফকিরবাসা মোড়ে বেহাল রাস্তায় ট্রাক আটকে যায়। সে কারণে ভোর থেকে সব ধরনের বাস-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি।

খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে খুলনা-পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিট পর পর একটি গাড়ি ছেড়ে যায়। সে হিসেবে ১২০টি গাড়ি চলাচল করে। সড়ক খারাপ হওয়ার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

পাইকগাছা ঢাকা পরিবহন স্ট্যান্ড কমিটির সভাপতি আতাউর রহমান জানান, পাইকগাছা, কয়রাসহ পার্শ্ববর্তী আশাশুনি উপজেলা মানুষ আঠারো মাইল-পাইকগাছা সড়ক ব্যবহার করে সারা দেশের বিভিন্ন জেলার সঙ্গে যাতয়াত করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রায় আমাদের গাড়ি সড়কের মধ্যে বিকল হচ্ছে। এ উপজেলা থেকে ঢাকাসহ বিভাগীয় বিভিন্ন শহরে সকাল-বিকেল মিলে অনন্ত ৭০টা বড় পরিবহন যাতায়াত করে।

পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, পাইকগাছা কয়রা সাদা সোনা খ্যাত এলাকা হওয়ায় প্রতিদিন অনেক মাছ ও কাঁকড়াভর্তি ট্রাক যাতায়াত করে। কিন্তু সড়কের কারণে দেশের বিভিন্ন জেলার মাছের বাজারে পৌঁছাতে দেরি হচ্ছে। আমরা প্রতিদিন লস করছি।

বাস ড্রাইভার ফারুক হোসেন জানান, বেহাল সড়কের কারণে গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। যখন তখন গাড়ি নষ্ট হচ্ছে। যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে। সকাল ৫টা থকে গাড়ি বন্ধ ছিল। সড়কে আটকে থাকা গাড়ি উদ্ধারের পর মালিক সমিতি ইট-বালু দেওয়ার পর ১১টায় আবার চলাচল শুরু হয়।

বাস মালিক সমিতির সহসভাপতি অমরেশ কুমার মণ্ডল জানান, আঠারো মাইল থেকে পাইকগাছা পর্যন্ত ছয় স্থানের রাস্তার খুব খারাপ অবস্থা। তালা থানা-ব্রিজ মোড়ের মধ্যেবর্তী স্থান এবং কপিলমুনি ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড়, মুচির পুকুরের মোড়ের অবস্থা খুবই খারাপ। আমরা মালিক সমিতির পক্ষ থেকে ইট-বালু ফেলে মেরামতের চেষ্টা করছি। সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো কাজ হয়নি।

খুলনা সওজ-এর অতিরিক্ত প্রকৌশলী জাকির হোসেন জানান, সড়কের বাঁক সরলীকরণের জন্য ভূমি অধিগ্রহণ করতে দেরি হওয়ায় কাজ শেষ করতে সময় লেগেছে। অর্থছাড় হয়েছে, অচিরেই এ সড়কের কাজ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X