মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুর সীমান্তে শিশুসহ ১০ জনকে পুশইন

সীমান্ত। ছবি : সংগৃহীত
সীমান্ত। ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১১ জুলাই) ভোরে তাদের পুশইন করা হয়। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের অধীন পানিহাতা এলাকার সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর কাছ দিয়ে ওই ১০ জনকে পুশইন করে ভারতের ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

বিজিবি আরও জানায়, আটকরা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লিতে অবস্থান করেছিল। পরে ভারতীয় পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় আটক করে। ২/৩ দিন আগে তাদের বিমানযোগে নয়াদিল্লি থেকে গৌহাটিতে নিয়ে আসা হয়। পরে গৌহাটি থেকে বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা গতকাল রাতে ওই নাগরিকদের বাংলাদেশে পুশইন করে।

আটক নাগরিক এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাদপুর এলাকার বাসিন্দা। এ বিষয়ে অধিকতর তদন্ত ও যাচাইপূর্বক পরবর্তী কার্যক্রমের জন্য তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, পরবর্তী কার্যক্রমের জন্য তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা পুলিশের মাধ্যমে চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X