মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নামাজ শেষে বাড়ি ফেরার সময় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

নিহত সাহেব আলী। ছবি : সংগৃহীত
নিহত সাহেব আলী। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জে সিরাজদিখানে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাহেব আলী (৫৮) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী ঘোড়ামার গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির পাশের মদিনানগর জামে মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছিলেন সাহেব আলী। বাড়ির কাছাকাছি পৌঁছলে ককেজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় সাহেব আলীর চিৎকারে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ১২টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মো. জয়নাল বলেন, জমিসংক্রান্ত ব্যবসার কারণে আমার বাবাকে খুন করেছে। আমার বাবার মোবাইলেও হত্যার হুমকি দিয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত ওসি হাবিবুর রহমান জানান, সাহেব আলী জমিজমার ব্যবসা করত। জমিসংক্রন্ত বিরোধের কারণে খুন হতে পারে। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X