কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চীনে কয়লা খনিতে আগুন, নিহত ১৬

পুরোনো ছবি
পুরোনো ছবি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের একটি কয়লা খনিতে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছে। গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে পানঝো শহরের সানজিয়াওশু কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি।

এক বিবৃতিতে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, কয়লা খনির কনভেয়ার বেল্টে আগুন লাগে। খবর পেয়ে জরুরি পরিষেবার কর্মীরা আগুন নেভায়। তবে এ ঘটনায় ১৬ জন নিহত হয়েছে।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।

পানঝো শহরের কয়লা খনিটি চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ৩ হাজার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

চীনে হাজার হাজার কয়লা খনি রয়েছে। সাম্প্রতিক দশকে দেশের খনি সংশ্লিষ্ট নিরাপত্তা উন্নত হলেও এখনো প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা সংশ্লিষ্ট নীতিমালার শিথিল প্রয়োগের কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছে।

গত মাসে চীনের শানসি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত হয়। এদের মধ্যে ৯ জন খনির ভেতরে আটকা পড়ে প্রাণ হারায়। তার আগে গত ফেব্রুয়ারি মাসে ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনি ধসে বহু মানুষ ও গাড়ি ভেতরে আটকা পড়ে। তবে এ ঘটনায় কতজন হতাহত হয়েছে তা প্রকাশ করেনি চীনা কর্তৃপক্ষ। পরে গত জুন মাসে জানানো হয়, ওই ঘটনায় ৫৩ জন নিহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X