কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট কে এই মুইজ্জু

মোহামেদ মুইজ্জু। ছবি : সংগৃহীত
মোহামেদ মুইজ্জু। ছবি : সংগৃহীত

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনএস) মোহামেদ মুইজ্জু দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভোটের ফল গণনা শেষে বর্তমান প্রেসিডেন্ট ও মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) ইব্রাহিম মোহাম্মদ সলিহ এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় মুইজ্জুকে অভিবাদন জানিয়ে নিজের পরাজয় স্বীকার করেছেন।

প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও মোহামেদ মুইজ্জুর মধ্যে শনিবার দ্বিতীয় দফায় ভোট হয়। এ ভোটে ৫৪ দশমিক শূন্য ৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন মুইজ্জু। আগামী ১৭ নভেম্বর মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে মুইজ্জু দায়িত্ব বুঝে নেবেন।

কে এই মুইজ্জু: মালদ্বীপের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু রাজধানী মালের বর্তমান মেয়র। তার জন্ম ১৯৭৮ সালের ১৫ জুন।

তিনি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিন সন্তানের বাবা মুইজ্জু ২০১২ সালে রাজনীতিতে প্রবেশ করেন। পুলিশ ও সামরিক বিদ্রোহের পর মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পতনের পর গঠিত ঐক্য সরকারের আবাসনমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X