কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বুলেট ট্রেন চালু করল ইন্দোনেশিয়া, ঘণ্টায় গতি ৩৫০ কিলোমিটার

চীনের সহায়তায় দেশের প্রথম বুলেট ট্রেন চালু করেছে ইন্দোনেশিয়া। ছবি : সংগৃহীত
চীনের সহায়তায় দেশের প্রথম বুলেট ট্রেন চালু করেছে ইন্দোনেশিয়া। ছবি : সংগৃহীত

দ্রুত গতির বুলেট ট্রেন উদ্বোধন করেছে ইন্দোনেশিয়া। ৭৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পই দেশটির প্রথম বুলেট ট্রেন। গতকাল রোববার (১ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো এই ট্রেন ও রেলপথ উদ্বোধন করেছেন।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীনা অর্থ সহায়তায় এই ট্রেন ও রেলপথ নির্মাণের প্রকল্প বাস্তবায়িত হয়েছে। নতুন এই রেলপথ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাকে শীর্ষ অর্থনৈতিক কেন্দ্র বান্দুং শহরের সঙ্গে সংযুক্ত করেছে। এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় সাড়ে তিনশ কিলোমিটার।

নতুন এই রেলপথের নাম হুশ। ইন্দোনেশিয়ার ভাষায় এই নামের মানে হলো সময় সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। দেশের তীব্র যানজট কমাতে বুলেট ট্রেনের মতো প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে ইন্দোনেশিয়া সরকার।

২০১৯ সালে এই ট্রেন চালু করার কথা ছিল। তবে জমি নিয়ে বিরোধ এবং করোনা মহামারির কারণে নির্মাণ কাজ শেষ করতে বিলম্ব হয়। শুরুতে এই প্রকল্পের ব্যয় ৫৯০ কোটি ডলার ধরা হলেও শেষ পর্যন্ত ১২০ কোটি ডলার বেড়ে ৭৩০ কোটি ডলার খরচ হয়েছে।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন, দ্রুত গতির এই রেলপথ দেশের অর্থনৈতিক উৎপাদনশীলতা বাড়াবে। পাশাপাশি এই ট্রেন বিদ্যুৎ চালিত হওয়ায় দেশের কার্বন নিসঃরণ কমাতে সাহায্য করবে বলেও জানান তারা।

তবে কৌশলগত উপদেষ্টা সংস্থা গ্লোবাল কাউন্সেলের ইন্দোনেশিয়ার প্রধান বিশ্লেষক দেদি দিনার্টোর বলেছেন, এই বুলেট ট্রেন দ্বিতীয় শ্রেণির যাত্রী ও পর্যটকদের টানতে পারবে। এটি সরকারের জন্য আর্থিক সাফল্য বয়ে নিয়ে আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১০

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১১

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৩

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৪

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৫

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৭

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৮

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৯

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

২০
X