কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

কুর্দিস্তানে তুরস্কের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত
কুর্দিস্তানে তুরস্কের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত

বিমান দিয়ে তুরস্কের ড্রোন ভূপাতিত করার দারি করেছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক এফ-১৬ সিরিজের যুদ্ধবিমান দিয়ে ড্রোনটিকে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ড্রোনটি তাদের খুব কাছে চলে এসেছিল। এজন্য তারা ভূপাতিত করতে বাধ্য হয়েছেন। সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালাতে এ ড্রোনটি পাঠায় তুরস্ক।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তুরস্কের একটি ড্রোন হামলা চালাচ্ছে বলে দেখতে পায় যুক্তরাষ্ট্রের সেনারা। ড্রোনটি হাসাখের ‘রেসট্রিকটেড অপারেশন জোনের’ (আরওজেড) কাছাকাছি ছিল। এটি থেকে মাত্র এক কিলোমিটার দূরেই আমাদের সেনারা অবস্থান করছিল।

তিনি বলেন, কয়েক ঘন্টা পর ওই ড্রোনটি রেসট্রিকটেড অপারেশন জোনের চলে আসে। এসময় মাত্র আধা কিলোমিটার দূরে থাকাকালে এক সেনা কমান্ডার এটিকে ঝুঁকির কারণ মনে করেন। এজন্য আত্মরক্ষার্থে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে।

এর আগে গত ১ অক্টোবর তুরস্কের পার্লামেন্টের কাছাকাছি এলাকায় আত্মঘাতী হামলা হয়। এই হামলার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ করে— তুরস্ক সিরিয়ায় কুর্দিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। যুক্তরাষ্ট্র যে ড্রোনটি ভূপাতিত করেছে সেটি কুর্দিদের উপর হামলায় ব্যবহার করা হচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X