কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ব্লিঙ্কেনের চীন সফর ‘ভিক্ষার সফর’ : উত্তর কোরিয়া

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক বেইজিং সফরকে ‘ভিক্ষার সফর’ বলে সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার আন্তর্জাতিকবিষয়ক বিশ্লেষক জং ইয়ং। যুক্তরাষ্ট্র চীনের ওপর চাপ প্রয়োগের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ব্লিঙ্কেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেন। তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতা স্থিতিশীল করতে সম্মত হন, যাতে তা সংঘর্ষের দিকে না যায়। বৈঠকের পর ব্লিঙ্কেন বলেছিলেন, উত্তর কোরিয়া যেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ করে, সে জন্য চীনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএকে দেশটির আন্তর্জাতিকবিষয়ক বিশ্লেষক জং ইয়ং বলেন, ‘ব্লিঙ্কেনের এ সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের উত্তেজনা শিথিলের জন্য ভিক্ষা করা। কারণ চীনকে চাপ দেওয়ার প্রচেষ্টা পাল্টা আঘাতের কারণ হয়ে উঠতে পারে এবং এর ফলে মার্কিন অর্থনীতিতে মারাত্মক আঘাত আসতে পারে।’

জং ইয়ং বলেন, ‘এককথায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফরকে লজ্জাজনক ভিক্ষার সফর ছাড়া আর কিছুই বলা যাবে না। তারা চীনের ওপর চাপ প্রয়োগের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে।’

এর আগে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের এই সম্পর্কের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই। এমন অনেক বিষয় আছে, যেগুলোতে আমরা গভীরভাবে দ্বিমত পোষণ করি। কিন্তু আমাদের দুই দেশের দায়িত্ব হবে নিজেদের স্বার্থে এবং পৃথিবীর স্বার্থে নতুন পথ খুঁজে নেওয়া।’

এ ছাড়া শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন ২০১৬ সালে তাইওয়ান প্রণালিতে চীনের উসকানিমূলক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর আগে রোববার বেইজিংয়ে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এবং পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X