কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:১৯ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্র-প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দুই দেশের মন্ত্রীপর্যায়ের ‘টু প্লাস টু’ সংলাপে যোগ দিতে তারা নয়াদিল্লি সফর করবেন। এবারের ভারত সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় ও বৈশ্বিক ইস্যু নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে আলোচনা করবেন মার্কিন এই দুই মন্ত্রী। খবর দ্য হিন্দুর।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী ১০ নভেম্বর ভারতে আসবেন। তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও থাকবেন। তারা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈঠকে মন্ত্রীরা বিভিন্ন দ্বিপক্ষীয় ও বৈশ্বিক ইস্যু এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চলমান ঘটনা নিয়ে আলোচনা করবেন।

যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে কয়েক মাস পরই কোয়াড সম্মেলনের আয়োজন করবে ভারত। আগামী ২৭ জানুয়ারি এই সম্মেলন হতে পারে। এ ছাড়া ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগদানের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব বিষয়ের আগেই ভারত সফর করছেন ব্লিঙ্কেন ও অস্টিন।

এবারের ‘টু প্লাস টু সংলাপ’ নিয়ে ২০১৮ সালের পর এই ফরম্যাটে পঞ্চমবারের মতো বসছে ভারত ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি ছড়িয়ে পড়া ইসরায়েল ও হামাসের যুদ্ধের পর দুই দেশের মধ্যে এটাই প্রথম বৈঠক। ফলে এবারের বৈঠকে এই যুদ্ধ নিয়েও আলোচনা হবে। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার নিয়েও আলোচনা হতে পারে। তাছাড়া নয়াদিল্লি-ওয়াশিংটন বৈঠকে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে দ্য ‍হিন্দু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X