কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে তুমুল উত্তেজনা, নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে থাইল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রমেই উত্তাল হয়ে উঠছে মিয়ানমার। জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর ও বিদ্রোহীদের সাথে জান্তা সৈন্যদের লড়াই দেশটির উত্তরাঞ্চলে রূপ নিচ্ছে নতুন মাত্রা। দীর্ঘদিন ধরে চলা এ লড়াইয়ে সামরিক চৌকি ও স্থাপনার নিয়ন্ত্রণ হারাচ্ছে সেনাবাহিনী। এমন উত্তাপে দেশটিতে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে প্রতিবেশী দেশগুলো। সবশেষ দেশটিতে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড।

রোববার (১৯ নভেম্বর) থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদন সূত্রে জানা যায়, মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে আটকে পড়া দুই শতাধিক থাই নাগরিককে দেশে ফেরানো হবে। এই নাগরিকদের মিয়ানমার থেকে প্রথমে চীন, পরে সেখান থেকে থাইল্যান্ডে ফিরিয়ে আনা হবে। অন্যদিকে লড়াই তীব্র হওয়ায় হাজার হাজার বাসিন্দা প্রতিবেশি ভারতে পালিয়ে গেছেন। এমনকি সেনাবাহিনীরও ৬০ জনের বেশি সদস্য ভারতের মিজোরামে পালিয়েছেন।

দশকের পর দশক মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে লড়াই করছে বিভিন্ন অঞ্চলের জাতিগত সংখ্যালঘু ও অন্যান্য বিদ্রোহীগোষ্ঠীগুলো। দেশটিতে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর মাঝে নজিরবিহীন সমন্বয় তৈরি করেছে। যা দেশটির সামরিক বাহিনীকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে লড়াইয়ে চ্যালেঞ্জের মুখো ফেলেছে। জান্তা বাহিনীকে কোণঠাসা করতে দেশটির জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা একযোগ হয়েও হামলা করছে প্রায়ই।

সাম্প্রতিক সমন্বিত এসব হামলায় সামরিক বাহিনীর বেশ কিছু নিরাপত্তা চৌকি ও স্থাপনার দখল নিয়েছে বিদ্রোহীরা। মিয়ানমারের সামরিক জান্তা সরকার বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়ায় সরকারি সব কর্মী ও সামরিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের জরুরি প্রয়োজনে সেনাবাহিনীতে কাজ করতে প্রস্তুত করছে।

জানা যায়, দেশটির গণতন্ত্রপন্থি রাজনীতিবিদদের গঠিত ছায়া সরকার কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথে জোট গড়ে ‘রোড টু নেপিদো’ অভিযান শুরু করেছে। রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে তারা এই অভিযান শুরু করেছে।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষের সহায়তায় ২৬৬ থাই নাগরিকসহ কিছুসংখ্যক ফিলিপিনো এবং সিঙ্গাপুরের নাগরিককে উত্তর শান রাজ্যের লাউকাইং থেকে মিয়ানমার-চীন সীমান্তে সরিয়ে নেওয়া হচ্ছে। বিদেশিদের এই দলটিকে চীনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তারপর তারা চীনের কুনমিং শহর থেকে দুটি চার্টার্ড ফ্লাইটে ব্যাংককে যাবেন; যেখানে তাদের বিরুদ্ধে মানবপাচার এবং কোনও অপরাধমূলক অভিযোগের রেকর্ড আছে কি না তা যাচাইবাছাই করা হবে। তবে মিয়ানমার থেকে নিজ নাগরিকদের প্রত্যাবাসনের কাজে নিয়োজিত ফ্লাইটের সময় নির্দিষ্ট করে জানায়নি থাইল্যান্ড। তবে দলটি রোববার চীনা সীমান্তে পৌঁছাবেন বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X