বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ৩৯ সেনা নিহত

বিদ্রোহীদের সাথে সংঘর্ষে বিধ্বস্ত একটি পুলিশ স্টেশন। ছবি : ইরাবতি
বিদ্রোহীদের সাথে সংঘর্ষে বিধ্বস্ত একটি পুলিশ স্টেশন। ছবি : ইরাবতি

মিয়ানমারে ক্রমেই বিপাকে পড়ছে জান্তা সরকার। দেশটিতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় গত চার দিনে আরও ৩৯ সেনা নিহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপস (পিডিএফএস) ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর সংগঠন ইএওর হামলা দেশজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। এমন অবস্থার মধ্যে গত চার দিনে ৩৯ সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৯ নভেম্বর) সকালে সাগাইং অঞ্চলের তেজে নামের একটি শহর দখলে নেওয়ার চেষ্টা করেছে পিডিএফএস। এ ছাড়া মাগওয়ে, তানিনথারি অঞ্চল ও মন, কায়াহ এবং চিন রাজ্যে পৃথক সহিংসতার খবর পাওয়া গেছে।

ইরাবতি জানিয়েছে, এসব জায়গায় পিডিএফএস ও ইএওর সাথে উল্লেখযোগ্য সহিংসতা ঘটেছে। তবে সেনাদের হতাহতের খবর যথার্থ উপায়ে যাচাই করা যায়নি।

সোমবার তানিনথারির পালাউ শহরতলিতে এক সেনা নিহত হয়েছেন। এ ছাড়া তেজে শহরের একটি পুলিশ স্টেশন বিদ্রোহীরা দখলে নেয়। এ স্টেশনে বিমান হামলা চালায় জান্তা।

চিনল্যান্ড ডিফেন্স ফোর্স জানিয়েছে, প্রদেশের রাজধানী হাখায় সেনাবিাহিনীর সাথে তুমুল লড়াই হয়েছে। এতে গত রবি ও সোমবারে অন্তত সাত সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।

দেশটিতে বিদ্রোহী সংগঠনগুলোর প্রধান জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের ‘অপারেশন-১০২৭’ সফল করতে চিনল্যান্ড ডিফেন্স ফোর্সসহ জোটেরা তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। বিদ্রোহী এ জোটটি মিয়ানমারের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার দাবি করেছে।

বিদ্রোহী জোট জানিয়েছে, মন প্রদেশে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে জান্তা সরকার। এ প্রদেশে বর্ডার গার্ড ফোর্সের ১১ সেনা নিহত হয়েছে। এ ছাড়া সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে এক বিদ্রোহীও নিহত হয়েছেন। বাকি সেনারা অন্য প্রদেশগুলোতে নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X