শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাছের সঙ্গে ধাক্কা লেগে দ্বিখণ্ডিত বাস, নিহত ১৪

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে একটি ডাবল ডেকার বাস রাস্তায় উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন। সোমবার রাতে (৫ ডিসেম্বর) দেশটির দক্ষিণের উপকূলীয় প্রদেশ প্রচুয়াপ খিরি খাদে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

সাওয়াং প্রচুয়াপ ধম্মসাথান ফাউন্ডেশন বলেছে, দুর্ঘটনাকবলিত বাস থেকে মরদেহ বের করে আনতে উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টা সময় লেগেছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তারা নিহতদের পরিচয় বের করা চেষ্টা করছেন।

গত সোমবার ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারেননি থাই কর্মকর্তারা। তবে পুলিশ জানিয়েছে, তাদের সন্দেহ বাসচালক পর্যাপ্ত ঘুমাননি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ ঘটনায় বাসচালক গুরুতর আহত হলেও বেঁচে আছেন। তার রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করে দেখছেন কর্মকর্তারা।

বিশ্বের অন্যতম সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশ থাইল্যান্ড। প্রতি বছর দেশটিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাজার হাজার মানুষ মারা যায়। সড়ক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় এত দুর্ঘটনা ঘটে বলে মনে করেন অনেকে। সড়ক দুর্ঘটনা তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২২ সালেই থাইল্যান্ডের সড়কে ১৫ হাজার মানুষের প্রাণ ঝড়েছে। যেখানে ইউরোপের দেশ যুক্তরাজ্যে এই সংখ্যা মাত্র এক হাজার ৭০০ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X