কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

দুর্ঘটনা মার্কিন যুদ্ধবিমানের পিছু ছাড়ছে না। আবারও দুর্ঘটনায় পড়েছে মার্কিন যুদ্ধবিমান। এবার দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সামরিক সূত্রের বরাতে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেনাদের ট্রেনিং চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হলেও এটির পাইলট তার আগেই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন।

ইয়োনহাপ জানিয়েছে, মার্কিন বিমানঘাঁটি গুনসানের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনার বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি। অন্যদিকে ঘটনার বিষয়ে তাৎক্ষণিক দক্ষিণ কোরিয়ার মার্কিন সামরিক কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয়নি।

এর আগে চলতি বছরের মে মাসে সিউলে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ওই সময়ে জানানো হয়ে যে, রুটিন মহড়া চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। এটির দুর্ঘটনায় পড়লেও ওই সময়ে পাইলট নিরাপদে বের হয়ে এসেছিলেন। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া গত মাসের শেষে বিবিসি জানায়, জাপানের ইয়াকুশিমা দ্বীপের উপকূলে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন ওই বিমানটির ৮ জন সেনা সদস্যের সবাই। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানটি ওসপ্রে ধরনের।

বিশেষভাবে প্রস্তুত ইঞ্জিন ও প্রপেলার ব্লেড থাকায় এই উড়োজাহাজগুলো প্রয়োজন অনুসারে বিমান এবং হেলিকপ্টার উভয় ধরনের টেক অফ ও উড্ডয়নে সক্ষম। জাপানের কোস্টগার্ড বাহিনীর এক মুখপাত্র জানান, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে যুদ্ধবিমানটি ইয়াকুশিমা দ্বীপের কাছাকাছি সমুদ্রে আছড়ে পড়ে এবং ডুবে যায়।

ওই মুখপাত্র বলেন, আমরা ওই সেনাদের সন্ধানে তৎপরতা চালাচ্ছি। এখনো কোনো খোঁজ পাইনি। আপাতত আমাদের কাছে এর বেশি তথ্য নেই। এর আগে গত আগস্টে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল মার্কিন সামরিক বাহিনীর একটি ওসপ্রে বিমান। এতে পাইলটসহ ওই বিমানটিতে অবস্থান করা ২৩ মার্কিন সেনার সবাই নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X