কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১০:২১ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত

ছুরিকাঘাতের পর মাটিতে লুটিয়ে পড়েন লি জায়ে-মিউং। ছবি : সংগৃহীত
ছুরিকাঘাতের পর মাটিতে লুটিয়ে পড়েন লি জায়ে-মিউং। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউংকে (৫৯) ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে দেশটির দক্ষিণ-পূর্ব বন্দর শহর বুসান সফরের সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায়ে-মিউং মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে যাওয়ার সময় তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। এ সময় ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ওই হামলাকারী প্রতারণার আশ্রয় নিয়ে একটি অটোগ্রাফের জন্য লির কাছে গিয়েছিলেন। তারপর তিনি ২০ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা একটি ধারাল অস্ত্র দিয়ে লির ওপর আক্রমণ করেন। এ সময় পুলিশ তাকে আটক করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিও থেকে দেখা গেছে, লোকটি লির সামনে ঝুঁকে রয়েছে। হঠাৎ সে লাফ দিয়ে উঠে আগে বেড়ে তার হাত লম্বা করে লির গলায় ছুরিকাঘাত করে। পুরো বিষয়টি ঘটতে খুব বেশি সময় লাগেনি। ছুরিকাঘাতের পরপরই লি মাটিতে পড়ে যান। পরে লিকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

দক্ষিণ কোরিয়ায় আগ্নেয়াস্ত্র রাখা বা বহন করার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে রাজনৈতিক সহিংসতার ইতিহাস রয়েছে। এর আগে, ২০০৬ সালে তৎকালীন রক্ষণশীল বিরোধীদলীয় নেতা পার্ক জিউন-হাই এক অনুষ্ঠানে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X