কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:১৩ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

চীনের নিষেধাজ্ঞার তালিকায় পাঁচ মার্কিন প্রতিষ্ঠান

দুই দেশের পতাকার ওপর গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকার ওপর গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিয়ে আসছে চীন-যুক্তরাষ্ট্র। এবার পাঁচ মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে চীন। রোবাবর (০৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোবাবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন পাঁচটি মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেবে। তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি করায় এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তাইওয়ানের কাছে বারবার মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করছে চীন। অন্যদিকে চীনের এ দাবিকে প্র‌ত্যাখ্যান করেছে তাইওয়ান।

আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীন। গত মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের কৌশলগত তথ্য ব্যবস্থাপনার জন্য ৩০০ মিলিয়ন ডলারেরর সরঞ্জাম সহায়তা দিয়েছে।

যেসব কোম্পানির ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হবে সেগুলো হলো বিএই ল্যান্ড অ্যান্ড আর্মমেন্টস, অ্যালায়েন্ট টেকসিস্টেম অপারেশনস, অ্যারোভাইরোনমেন্ট, ভিয়াসাত এবং ডাটা লিংক সলুশনস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিষেধাজ্ঞার আওতায় পড়া কোম্পানির সম্পত্তি জব্দ করা হবে এবং এসব প্রতিষ্ঠান বা তাদের সংশ্লিষ্ট ব্যক্তিকে চীন থেকে নিষিদ্ধ করা হবে।

চীনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার ঘোষণা করা হলেও বিষয়টি নিয়ে বেইজিংয়ে মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X