কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। তবে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ইউএসজিএস জানিয়েছে, মিন্দানাও দ্বীপের সারঙ্গানি পৌরসভার প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্প আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার। তবে ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি।

সারাঙ্গানি প্রাদেশিক পুলিশপ্রধান ইয়ান রায় বালান্দান বলেছেন, ঈশ্বরের কৃপায় আমাদের প্রদেশে ভূমিকম্প এতটা শক্তিশালী ছিল না। এটি সত্যিই মৃদু ছিল। মানুষজন তেমনভাবে অনুভবই করেননি। ভূকম্পনের কারণে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সারাঙ্গানি পৌরসভার দুর্যোগ কর্মকর্তা হারলি সাউরোও ক্ষয়ক্ষতি বা হতাহত না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবারের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে অনেকের ঘুম ভেঙে গেছে।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত ফিলিপাইনে নিয়মিত ভূমিকম্প আঘাত হানে। গত মাসে মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে অন্তত তিন জন নিহত হন। এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কবার্তাও জারি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X