কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপের প্রেসিডেন্টকে সরাতে বিরোধীদের তোড়জোড়

মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ছবি : সংগৃহীত
মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ছবি : সংগৃহীত

মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে চলেছে দেশটির সংসদের প্রধান বিরোধী দল। সংসদে অভিশংসন বিল আনতে সংসদ সদস্যদের (এমপি) স্বাক্ষর সংগ্রহ শুরু করে দিয়েছে মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি)। সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মালদ্বীপে বর্তমানে পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) ও মালদ্বীপ প্রোগ্রেসিভ পার্টি (পিপিএম) জোট গঠন করে সরকারে এসেছে। আর বিরোধীদল হিসেবে রয়েছে এমডিপি। যদিও একক দল হিসেবে সংসদে তাদের সবচেয়ে বেশি সংসদ সদস্য রয়েছে।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু চীনপন্থি হিসেবে পরিচিত। সরকার গঠনের পর থেকেই ভারতবিরোধী অবস্থান নেওয়ায় এমডিপির তোপের মুখে রয়েছেন মুইজ্জু। এমন পরিস্থিতির মধ্যে মালদ্বীপে চীনা গোয়েন্দা জাহাজ ভিড়লে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়ে। এমনকি দেশের সংসদের ভেতরে মারামারিতে পর্যন্ত জড়িয়েছেন দুই দলের এমপি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মুইজ্জুর মন্ত্রিপরিষদের চার সদস্যের যোগদান অনুমোদন দিতে রোববার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়। তবে তাদের নিয়োগ অনুমোদন দিতে অস্বীকৃতি জানায় এমডিপির এমপিরা। এ কারণে ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যরা বিরোধীদের সংসদে প্রবেশে বাধা দেয়। একপর্যায়ে তারা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ভিডিওতে দেখা যায়, সংসদের ভেতরেই মারামারি ও হাতাহাতি করছেন দুই দলের এমপিরা। একে-অন্যকে মেঝেতে ফেলে লাতি মারছেন। এ নিয়ে সংসদে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়েছে। ফলে সংসদের অধিবেশন ব্যাহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X