কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল চীন

প্রতীকী ছবি
ভূমিকম্পে কাঁপল চীন

ভূমিকম্পে কাঁপল চীন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্প হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি ছিল ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ।

সিইএনসির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত কোনো হতাহত বা ভবন ধসের খবর পাওয়া যায়নি। ভূমিকম্প অনুভূত হওয়া এলাকাটিতে জনবসতি অপেক্ষাকৃত কম।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর বিদ্যুতের প্রধান গ্রিডসহ নেটওয়ার্কগুলো স্বাভাবিক রয়েছে। এছাড়া ট্রেন চলাচলেও কোনো ধরনের প্রভাব পড়েনি।

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে অন্তত তিনজন নিহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১০

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১২

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৩

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৪

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৫

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৬

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৭

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৯

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

২০
X