কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের আগেই ৯০০ পণ্যের দাম কমাল কাতার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রমজানের আগেই নতুন উদ্যোগ নিয়েছে পারস্য উপসাগরের দেশ কাতার। দেশটি রমজানকে সামনে রেখে ৯০০-এর বেশি পণ্যের দাম কমিয়েছে। গত মঙ্গলবার (০৫ মার্চ) দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় রমজানকে সামনে রেখে নতুন উদ্যোগ নিয়েছে। তারা রমজানের জন্য ৯০০-এর বেশি পণ্যের দাম কমিয়ে দিয়েছে।

দেশটিতে কমানো এ পণ্যের দর গত ৪ মার্চ থেকে কার্যকর করা হয়েছে। এটি রমজানের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। এ দাম দেশের বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।

দাম কমানো এসব পণ্যের মধ্যে রয়েছে দুধ, দই এবং দুগ্ধজাত পণ্য, টিস্যু পেপার, পরিচ্ছন্নতা সামগ্রী, রান্না এবং তেল ও ঘি, পনির, হিমায়িত সবজি, বাদাম, পানীয় খাবার জুস, মধু, তাজা মুরগি, রুটি, টিনজাত খাবার, পাস্তা, ভার্মিসেলি এবং রাবি গোলাপ জল।

মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য ও ভোগ্যপণ্যের দোম বেড়ে যাওয়ায় পবিত্র রমজান মাসে এগুলো মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X