কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৯:৩৭ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

এবার গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এবার যুক্তরাষ্ট্র নিজেই গাজা উপত্যকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি খসড়া প্রস্তাব পেশ করেছেন। যারা ইতোপূর্বে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়ে আসছিল। এই খসড়া প্রস্তাবে জিম্মি মুক্তির বিষয়টিও রয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছি। যাতে গাজায় যুদ্ধবিরতিসহ জিম্মিদের মুক্তির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। আশা করছি অন্যান্য দেশ আমাদের এ প্রস্তাবকে সমর্থন করবে।

ইসরায়েলের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র গাজায় চলমান যুদ্ধবিরতির জন্য এর আগে তিনবার প্রস্তাব করা হয়েছিল। এতে তিনবারই প্রস্তাবে ভেটো দিয়েছিলেন তারা।

সাম্প্রতিক সময়গুলোতে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সে সঙ্গে গত ৭ অক্টোবর আটক জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকেও চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত বুধবার সৌদি সংবাদমাধ্যম আল হাদাথকে বলেন, আমি মনে করি এই প্রস্তাব একটি শক্তিশালী বার্তা পাঠাবে।

তিনি বলেন, আমরা অবশ্যই ইসরায়েলের পাশে আছি। তাদের আত্মরক্ষার প্রতি আমাদের সম্মান আছে। গাজায় যে সব বেসামরিক মানুষ আক্রান্ত হচ্ছেন এবং চরম দুর্দশায় আছেন তাদের প্রতিও আমাদের নজর দিতে হবে। তাদের সুরক্ষার বিষয়টা আমাদের প্রাধান্য দিতে হবে। তারা যেন মানবিক সহায়তা পেতে ‍পারে সেটা নিশ্চিত করতে হবে।

গত বুধবার (২০ মার্চ) সংশোধিত খসড়াটি জাতিসংঘে জমা দেয় যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়েছে, সব পক্ষের বেসামরিক লোকদের সুরক্ষিত রাখতে। অত্যাবশ্যকীয় মানবিক ত্রাণের সরবরাহ ও দুর্দশা দূর করার জন্য জিম্মিদের মুক্তি সাপেক্ষে তাৎক্ষণিক ও টেকসই ‍যুদ্ধবিরতি প্রয়োজন।

তবে এই খসড়া প্রস্তাবে ভোট গ্রহণ কখন হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফাহাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাদের মধ্যে ইসরায়েল এবং গাজা যুদ্ধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X