কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪০ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্লিঙ্কেন বেইজিং ছাড়তেই তাইওয়ান ঘিরে চীনের মহড়া

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তাইওয়ান ঘিরে আবারও সামরিক তৎপরতা শুরু করেছে চীন। শনিবার (২৭ এপ্রিল) ১২টি চীনা যুদ্ধবিমান দুই দেশের মধ্যে সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। তিন দিনের চীন সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিং ছাড়ার পরের দিনই এই ঘটনা ঘটল। খবর রয়টার্সের।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৯টায় তারা ২২টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে। এদের মধ্যে ১২টি যুদ্ধবিমান তাইওয়ানের উত্তর ও কেন্দ্রীয় মধ্যরেখা অতিক্রম করেছে।

এতদিন এই মধ্যরেখা চীন ও তাইওয়ানের অনানুষ্ঠানিক সীমানা হিসেবে কাজ করেছে। তবে তা এখন আর মানতে রাজি নয় বেইজিং। তাই নিয়মিত চীনা বিমান এই সীমা অতিক্রম করছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে,যৌথযুদ্ধ মহড়া চালিয়েছে চীনারা। এই সময় যুদ্ধবিমানের সঙ্গে যুদ্ধজাহাজও ছিল। তবে তাইওয়ানের যুদ্ধবিমান ও জাহাজ যথাযথভাবে জবাব দিয়েছে। যদিও ঠিক কীভাবে এই জবাব দেওয়া হয়েছে, তা জানানো হয়নি।

বিশ্বমঞ্চে তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইওয়ানে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন। তবে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সখ্য ভালো চোখে না চীন। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম বড় ইস্যু হলো তাইওয়ান।

তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চীন। এক সময় চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একে যুক্ত করার কথা জানিয়ে রেখেছে বেইজিং। এমনকি প্রয়োজন হলে বল প্রয়োগের মাধ্যমে এটি বাস্তবায়েনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে চীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X