কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৯:৪৯ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন সাবমেরিন আসতেই দুই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়া জাপান সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন পারমাণবিক সাবমেরিন নোঙর করার কয়েক ঘণ্টা পর আজ বুধবার ভোরের দিকে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। খবর আলজাজিরা।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্রই তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে।

উত্তর কোরিয়াকে এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)। এক বিবৃতিতে জেসিএস বলছে, ‘আমরা উত্তর কোরিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানাই। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে এগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘনও।’

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ বলছে, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পরমাণু পরামর্শ গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিন বুসানের একটি নৌঘাঁটিতে পারমাণবিক শক্তিসম্পন্ন মার্কিন কৌশলগত সাবমেরিন ভিড়ে। চার দশক পর দক্ষিণের বন্দরে প্রথমবারের মতো কোনো পারমাণবিক শক্তিসম্পন্ন মার্কিন সাবমেরিন নোঙর করে। বিশেষজ্ঞরা বলছেন, এ দুই কারণে এসব ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকতে পারে উত্তর কোরিয়া।

এর আগে গত বুধবার জাপান সাগরের দিকে অত্যাধুনিক হাওয়াসং-১৮ ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, এই ক্ষেপণাস্ত্রটি তাদের পারমাণবিক শক্তির মূল। একই সঙ্গে এটি শত্রু দেশের জন্য কঠোর সকর্তবার্তা বলেও জানায় তারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১০

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১১

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১২

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৪

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৫

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৬

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৭

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৮

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৯

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

২০
X