শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

রাখাইনে বড় সংঘাতের আশঙ্কা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

মিয়ানমারে চলমান সংঘাতের একটি চিত্র। ছবি : সংগৃহীত
মিয়ানমারে চলমান সংঘাতের একটি চিত্র। ছবি : সংগৃহীত

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনে সংঘাত পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিদ্রোহীদের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় প্রদেশটির রাজধানী সিত্তের আশপাশের গ্রামগুলোর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির জান্তা সরকার।

শনিবার (১৫ জুন) এএফপির বরাতে দ্য হিন্দু এ খবর প্রকাশ করে। এতে বলা হয়, বাসিন্দারা এএফপিকে এ নির্দেশের খবর শুক্রবার (১৪ জুন) জানিয়েছে। বলেছে, গ্রামের বাসিন্দাদের রাজধানী বা অন্য অঞ্চলে চলে যেতে বলা হয়েছে। এ জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়। নির্দেশ না মানলে সেনাবাহিনী গুলি করবে বলেও হুমকি দেওয়া হয়।

বাসিন্দাদের তথ্য মতে, রাখাইনের চারপাশেরর ১৫টি গ্রামের বাসিন্দাদের রাজধানীতে প্রবেশ করতে বলা হয়েছে। তারা চাইলে অন্যত্র যেতে পারবেন। যাই করা হোক না কেন তা খুব দ্রুত করতে হবে।

এ অঞ্চলটিতে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত চলছে। চলতি বছরের শুরুর দিকে বিদ্রোহী গোষ্ঠীটি অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। এরপর অভিযান আরও জোরদার করে জান্তা সরকার। বর্তমানে গ্রামগুলোর নিয়ন্ত্রণ পাল্টা নিয়ন্ত্রণের লড়াইয়ে দুপক্ষ লিপ্ত। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে।

রাখাইনের সিত্তে মিয়ানমারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখানে ভারতের সঙ্গে যৌথ মালিকানার একটি গভীর সমুদ্রবন্দর রয়েছে। এ ছাড়া অঞ্চলটির নিয়ন্ত্রণ হারালে ভৌগোলিকভাবেও চাপে পড়বে জান্তা সরকার।

বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরুর পরিকল্পনার কথা সরাসরি স্বীকার করেনি জান্তা বাহিনী। তারা ওই নির্দেশের কারণ হিসেবে জনগণের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেন।

নির্বাচিত সরকারকে হটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই জ্বলছে মিয়ানমার।

গেল কয়েক বছরে মিয়ানমারের শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে দেশটির জাতিগত বিভিন্ন সশস্ত্র গ্রুপ।

এদিকে মিয়ানমার সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। গত কয়েক দিনের ঘটনায় টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন যাতায়াতে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি একাধিক ট্রলারে মিয়ানমার সীমানা অংশ থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ফলে বেশ কিছু দিন ধরে সেন্টমার্টিনে খাবার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X