কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৬:২৫ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই ঢুকতে দেবে চীন!

চীনের পতাকা। ছবি : টিমোথি অ্যালেন।
চীনের পতাকা। ছবি : টিমোথি অ্যালেন।

আবারও ভিসা ছাড়াই দুই দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিচ্ছে চীন। আগামী বুধবার থেকে এ সেবা শুরু হচ্ছে। ব্রুনাই ও সিঙ্গাপুরের নাগরিকেরা ১৫ দিনের জন্য এ সুযোগ পাবেন। খবর রয়টার্সের।

করোনার কারণে দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর পুনরায় এ সুবিধা চালু হচ্ছে। দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া নোটিশে বলা হয়েছে, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের পাসপোর্টধারী নাগরিকেরা ব্যবসা, ভ্রমণ, অত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সাথে দেখা করতে এবং সড়কপথে চলাচল করতে পারবেন।

এর আগে, চীন ডিসেম্বর মাসে কোভিডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রত্যাহার করে। এরপর মার্চ মাস থেকে দেশটিতে টুরিস্ট ভিসা ইস্যু করা শুরু হয়। দেশটির নাগরিকেরা সিঙ্গাপুরে ভিসা ছাড়াই চলাচলের সুযোগ পান।

উল্লেখ্য, চলতি মাসে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট নিয়ে সূচক প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট নির্বাচিত হয় জাপান। দেশটির নাগরিকেরা ভিসা ছাড়াই ১৯৩টি দেশে প্রবেশের সুযোগ পান।

সূচকে চীন ৬৪তম অবস্থানে রয়েছে। দেশটির নাগরিকেরা ৮০টি জায়গায় বিনা ভিসায় প্রবেশের সুযোগ পায়। এ সূচকে বাংলাদেশের অবস্থান ১০১তম অবস্থানে। দেশটির নাগরিকেরা ভিসা ছাড়াই ৪১টি দেশে ভ্রমণ করতে পারে। ২০২২ সালে এ অবস্থান ছিল ১০৪তম। তখন ৪০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পেতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X