কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১০:০৯ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

পানি ছিটিয়ে প্রাঙ্ক ভিডিও, চলন্ত ট্রেন থামিয়ে পিটুনি

ট্রেন থামিয়ে প্রাঙ্ক করা যুবকদের পিটুনি দিয়েছে যাত্রীরা। ছবি : সংগৃহীত
ট্রেন থামিয়ে প্রাঙ্ক করা যুবকদের পিটুনি দিয়েছে যাত্রীরা। ছবি : সংগৃহীত

শয়তানির সর্বোচ্চ মাত্রা বুঝি একেই বলে। যার যা হোক আমার মজা করা চাই। তাইতো চলন্ত ট্রেনে যাত্রীদের ভিজিয়ে দিতে এত আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক যুবক রেলওয়ে ব্রিজের নিচে একটি অগভীর খালে মোটরসাইকেল স্টার্ট করে চাকা দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছেন। সেই পানি গিয়ে পড়ছে চলন্ত ট্রেনে।

বিপজ্জনক প্র্যাঙ্ক করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি এই কয়েক যুবক। তবে, এই মজা বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি তারা।

প্রাঙ্ক করা এই যুবকদের অবাক করে দিয়ে হুট করেই থেমে যায় চলন্ত সেই ট্রেন। তারা কিছু বুঝে ওঠার আগেই, ট্রেন থেকে নেমে তাড়া করে কয়েক ব্যক্তি। ভিডিওতে দেখা যায়, ওই যুবকদের ধরে বেদম পিটুনি দেওয়া হচ্ছে এভাবে চলন্ত ট্রেনে পানি ছিটিয়ে যাত্রীদের ভিজিয়ে দেওয়ার কারণে।

শুধু পিটিয়েই ক্ষ্যান্ত হয়নি, ওই মোটরসাইকেলও ট্রেনে তুলে নিয়ে গেছে ক্ষুব্ধ যাত্রীরা। পাকিস্তানের ডিজিটাল নিউজ প্ল্যাটফরম এসএ টাইমস ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, এই ধরনের ঘটনা নতুন নয়। প্রাঙ্ক বা মজা করার নামে এই ধরনের অদ্ভুত কাণ্ড ঘটিয়ে যাচ্ছে বাংরবার।

পাকিস্তান ছাড়াও, ভারত-বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই ধরনের ভিভিও করার প্রবণতা। এতে বেকায়দার পড়ছেন পথচারী কিংবা আশপাশের মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার জন্যই ইসরায়েল আজ টিকে আছে: ডোনাল্ড ট্রাম্প

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১০

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১১

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১২

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৩

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৪

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৫

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৬

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৭

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৮

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৯

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

২০
X